আধার কার্ড জমা দেওয়ার নামে ডেকে নিয়ে গিয়ে বাদুড়িয়ার যুবককে নৃশংস খুন

আধার কার্ড জমা দেওয়ার নামে ডেকে নিয়ে গিয়ে বাদুড়িয়ার যুবককে নৃশংস খুন

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নিখোঁজ যুবক নাসির আলির খণ্ডিত দেহ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি আধার কার্ডের নথি জমা দেওয়ার নাম করে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তদন্তে নেমে পুলিশ বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও তার সহযোগী সাগর গায়েনকে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে গত রাতে স্থানীয় যমুনা খাল ও ইছামতী নদী থেকে প্লাস্টিকবন্দি অবস্থায় নাসিরের দেহের টুকরোগুলি উদ্ধার করা হয়।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পূর্বপরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নাসিরের পরিবারের দাবি, অভিযুক্ত রিজওয়ানের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল, তাই এই নৃশংস পরিণতির কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্য়েই ঘটনার ব্যবহৃত মোটরবাইক ও নিহতের জুতো উদ্ধার করেছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়ে খুনের নেপথ্যে থাকা প্রকৃত উদ্দেশ্য এবং অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছেন বসিরহাট আদালতের নির্দেশাধীন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *