ভুল বুঝিয়ে আর্থিক পণ্য বিক্রি করলেই গ্রাহককে পুরো টাকা ফেরতের কড়া নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক

NEWS DESK : ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের বিভ্রান্ত করে আর্থিক পণ্য বা পরিষেবা বিক্রয় রুখতে কঠোর খসড়া নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন নিয়ম অনুযায়ী, কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি ভুল বুঝিয়ে বা ‘ডার্ক প্যাটার্ন’ ব্যবহার করে গ্রাহককে পণ্য কিনতে বাধ্য করে, তবে অভিযোগ প্রমাণিত হলে ১০০ শতাংশ অর্থ ফেরত দিতে হবে। এছাড়া, গ্রাহকের সম্মতি ছাড়া পরিষেবা চাপিয়ে দেওয়া বা একটির সাথে অন্য পণ্য কেনা বাধ্যতামূলক করা এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ।

আগামী ৪ মার্চ ২০২৬ পর্যন্ত জনমত যাচাইয়ের জন্য রাখা এই নির্দেশিকায় স্বচ্ছতা ও নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আরবিআই স্পষ্ট জানিয়েছে, ওয়েবসাইট বা অ্যাপে কোনো প্রতারণামূলক ডিজাইন ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। নিয়মিত অভ্যন্তরীণ অডিট এবং ইউজার টেস্টিংয়ের মাধ্যমে এই জালিয়াতি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পণ্য বিক্রির ৩০ দিনের মধ্যে গ্রাহকের মতামত গ্রহণ এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার মাধ্যমে ডিজিটাল লেনদেনে সুরক্ষা আরও মজবুত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *