আকাশছোঁয়া উচ্চতা থেকে একধাক্কায় মাটিতে নামল টিসিএস এর শেয়ারের দাম

আকাশছোঁয়া উচ্চতা থেকে একধাক্কায় মাটিতে নামল টিসিএস এর শেয়ারের দাম

NEWS DESK : দেশের অন্যতম আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস-এর শেয়ারে ধস নামায় মাথায় হাত বিনিয়োগকারীদের। মাত্র কয়েক মাসের ব্যবধানে স্টকের দাম ৪৪ শতাংশ কমে বর্তমানে ২৫৮৫ টাকায় দাঁড়িয়েছে। এর ফলে গত পাঁচ বছরে বিনিয়োগকারীদের রিটার্ন কার্যত শূন্যে ঠেকেছে। শুক্রবারের পতনে সংস্থার বাজার মূলধন কমে ৯.৬০ লক্ষ কোটি টাকায় নেমে আসায় ভারতীয় কো ম্পা নিগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে পিছিয়ে গিয়েছে টিসিএস।

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্রমবর্ধমান উত্থান আইটি সেক্টরের ব্যবসায়িক মডেলকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এর প্রভাবে শুধু টিসিএস নয়, ইনফোসিস ও উইপ্রোর মতো সংস্থার শেয়ার দরেও বড় পতন লক্ষ্য করা গেছে। বৈশ্বিক বাজারে আইটি পরিষেবা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা এখন চরম সতর্ক। সেনসেক্স ও নিফটির পতনের জেরে একদিনেই দালাল স্ট্রিট থেকে প্রায় ৭ লক্ষ কোটি টাকা মুছে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *