কলকাতা বিমানবন্দরে শিলংগামী বিমানে বোমাতঙ্ক ঘিরে তীব্র উত্তেজনা

কলকাতা বিমানবন্দরে শিলংগামী বিমানে বোমাতঙ্ক ঘিরে তীব্র উত্তেজনা

কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর ৬ই-৭৩০৪ বিমানে বোমাতঙ্ক ঘিরে শনিবার সকালে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওড়ার প্রস্তুতির সময় বিমানের শৌচাগার থেকে একটি সন্দেহজনক চিরকুট উদ্ধার করেন কর্মীরা, যাতে বোমা থাকার কথা লেখা ছিল। এই খবর জানাজানি হতেই তড়িঘড়ি উড়ানটি থামিয়ে দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে আতঙ্কিত যাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়।

খবর পেয়েই সিআইএসএফ ও বিষ্ফোরক বিশেষজ্ঞ দল বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে গিয়ে তল্লাশি শুরু করে। লাগেজ হোল্ড থেকে শুরু করে প্রতিটি আসন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। চিরকুটটি কে বা কারা সেখানে রেখেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *