অ্যাটলেটিকোর ঝড়ে বিধ্বস্ত বার্সেলোনা, কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগেই ছিটকে যাওয়ার মুখে
February 14, 20265:29 pm

NEWS DESK : কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগেই বিপর্যয়ের মুখে পড়ল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের দাপটে প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে কাতালান ক্লাবটি। এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলের পর গ্রিজম্যান, লুকম্যান ও জুলিয়ান অ্যালভারেজ জালের ঠিকানা খুঁজে নেন। ১৯৫৩ সালের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমার্ধে চারটি গোল হজম করল বার্সা।
ঐতিহাসিক এই পরাজয়ের পর ফাইনালে ওঠার পথ বার্সেলোনার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াল। আগামী ৩রা মার্চ ফিরতি লেগের ম্যাচে কামব্যাক করতে হলে তাদের অন্তত ৫-০ ব্যবধানে জিততে হবে। রক্ষণভাগের চরম ব্যর্থতায় সাত দশকের পুরনো লজ্জার রেকর্ডের পুনরাবৃত্তি ঘটল ক্লাব ইতিহাসে। বড় জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ।