রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে দিল্লির কড়া নজরদারি এবার বাংলায়

রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে দিল্লির কড়া নজরদারি এবার বাংলায়

ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া খতিয়ে দেখতে উত্তরপ্রদেশের প্রাক্তন আইপিএস এন কে মিশ্রাকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়ে কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানান, তালিকায় কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট আধিকারিকদেরই তার দায়ভার নিতে হবে। এমনকি স্বচ্ছতা বজায় রাখতে আগামী পাঁচ বছরের জন্য এসআইআর নথি সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভিন রাজ্যের পর্যবেক্ষক নিয়োগ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, স্থানীয় আধিকারিকদের না জানিয়ে পর্যবেক্ষকরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। কমিশনের এই কড়া পদক্ষেপকে ‘জমিদারি শাসন’ বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়োগ এবং কমিশনারের ধমক ঘিরে বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *