টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অবিশ্বাস্য রেকর্ড ভেঙে দিল সব চেনা পরিসংখ্যান
February 14, 20265:43 pm

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। পরিসংখ্যান অনুযায়ী, টিম ইন্ডিয়া এ পর্যন্ত রেকর্ড ৪৭ বার ২০০-র বেশি রান সংগ্রহ করে তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ২৯ বার এবং নিউজিল্যান্ড ২৮ বার এই মাইলফলক স্পর্শ করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ২৫ বার করে ২০০-র বেশি রান তুলে চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে। ক্যারিবিয়ান ও অজিদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিচিতি থাকলেও ভারতের বিশাল ব্যবধানের এই আধিপত্য বিশ্ব ক্রিকেটকে অবাক করে দিয়েছে। বিশেষ করে পাওয়ার-হিটিং এবং ধারাবাহিকতায় ভারতীয় ব্যাটাররা বর্তমানে অন্য সব দলের চেয়ে ঢের এগিয়ে রয়েছেন।