মঞ্চের উপর অতিথি অভ্যর্থনায় ব্যস্ত বর-কনে, পিছনে চলছে লক্ষ লক্ষ টাকার হাতসাফাই!

মঞ্চের উপর অতিথি অভ্যর্থনায় ব্যস্ত বর-কনে, পিছনে চলছে লক্ষ লক্ষ টাকার হাতসাফাই!

বিয়েবাড়ি মানেই প্রচুর খাবার, দামি জামাকাপড়-গয়না আর মূল্যবান উপহার। অরক্ষিত ভাবে এদিন-ওদিক পড়ে থাকে বর-কনেকে নতুন জীবনের আর্শীবাদ স্বরূপ দেওয়া মূল্যবান উপহারগুলি। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে হাইপ্রোফাইল বিয়ে বাড়িকে টার্গেট করে একদল চোর। এমনই এক চোরের কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


সম্প্রতি জয়পুরের এক বিয়ের অনুষ্ঠান থেকে চুরি যায় কনের ব্যাগ-সহ প্রায় চার লক্ষেরও বেশি নগদ টাকা ও গয়না। ভিডিয়ো রেকর্ডিং খতিয়ে দেখতেই দেখা গেল দুঃসাহসিক চুরির এক দৃশ্য। সকলের সামনে বর-কনের মঞ্চে দাঁড়িয়েই কনের ব্যাগ থেকে নানা ধরনের উপহার টপাটপ সরিয়ে নিচ্ছে এক চোর।

ঘটনাটি ঘটে ৭ ফেব্রুয়ারি জগৎপুরা এলাকার চন্দন ভ্যানে। উৎসব যখন পুরোদমে চলছিল, তখন একজন সুসজ্জিত যুবক অতিথিদের সঙ্গে মিশে মঞ্চে পৌঁছাতে সক্ষম হন। ফুটেজে দেখা যায় চোরটি বর-কনের পিছনে গিয়ে ব্যাগ থেকে উপহার দ্রুত তুলে নিয়ে ব্লেজারের ভিতরে লুকিয়ে চলে যায়।

পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং বর্তমানে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। তদন্তকারীদের সন্দেহ, এটি কোনও গ্যাংয়ের কাজ। চলছে তাদের সন্ধান। ঘটনাটি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। কেউ বলছেন,‘এদের ঠেকাতে জেড ক্যাটাগরি সিকিউরিটি দরকার।’ কেউ আবার মজার ছলে বলছেন, ‘কনে মজে বরের চোখে, আর চোর তাঁর ব্যাগ উঠিয়ে ভাগলবা।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *