রাজ্যের পাঠানো অফিসারের তালিকা ফেরাল নির্বাচন কমিশন! তুঙ্গে চাঞ্চল্য

রাজ্যের পাঠানো অফিসারের তালিকা ফেরাল নির্বাচন কমিশন! তুঙ্গে চাঞ্চল্য

পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো অফিসারদের তালিকায় বড়সড় ধাক্কা দিল ভারতের নির্বাচন কমিশন। নবান্নের পাঠানো নামের তালিকার প্রায় ৩০ শতাংশ প্রার্থীর পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তা সরাসরি খারিজ করে দিয়েছে কমিশন।

সূত্রের খবর, সংশ্লিষ্ট অফিসারদের অতীত কাজের রেকর্ড এবং দায়িত্ব পালনের উপযুক্ততা খতিয়ে দেখার পরেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার স্বার্থে কোনওরকম আপস করা হবে না।

রাজ্য সরকারকে দ্রুত সংশোধিত এবং ত্রুটিমুক্ত তালিকা পাঠানোর নির্দেশ দিয়ে পাল্টা চিঠি পাঠিয়েছে কমিশন। নির্বাচনের আগে কমিশনের এই কড়া মনোভাব প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। এখন দেখার, নবান্ন তাদের নতুন তালিকায় কাদের নাম অন্তর্ভুক্ত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *