অমিত মালব্যর বিরুদ্ধে বড় অভিযোগ তুলে তোলপাড় ফেললেন মহুয়া মৈত্র

অমিত মালব্যর বিরুদ্ধে বড় অভিযোগ তুলে তোলপাড় ফেললেন মহুয়া মৈত্র

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, উত্তরপ্রদেশের নয়ডায় এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ বাধার মুখে পড়ে এবং মালব্যর হস্তক্ষেপে সেই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। মহুয়া সমাজমাধ্যমে ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে, অভিযুক্ত সরাসরি মালব্যকে ফোন করেছিলেন এবং পুলিশকে হুমকি দেওয়া হয়েছে।

নদিয়া জেলা পুলিশ জানিয়েছে যে, মহুয়া মৈত্রকে নিয়ে ছড়ানো ভুয়ো চ্যাট সংক্রান্ত মামলার তদন্তে তারা নয়ডায় গিয়েছিল। সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনি প্রক্রিয়ায় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন যে, উত্তরপ্রদেশ পুলিশ সম্পূর্ণ নিয়ম মেনেই কাজ করে এবং পশ্চিমবঙ্গ পুলিশের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *