ভ্যালেন্টাইন্স ডে-তে নয়ডায় রক্তস্নান গাড়ির ভেতর থেকে উদ্ধার যুবক ও যুবতীর রক্তাক্ত দেহ
February 14, 20267:33 pm

NEWS DESK : ভালোবাসা দিবসের বিকেলে নয়ডার সেক্টর ৩৯ এলাকায় একটি গাড়ি থেকে যুবক-যুবতীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন দিল্লির সুমিত এবং নয়ডার রেখা, যারা শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ এসে গাড়ির দরজা ভেঙে রক্তাক্ত দেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবকটি প্রথমে তরুণীকে গুলি করে নিজে আত্মঘাতী হয়েছেন। গাড়ির দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এই ধারণা জোরালো হচ্ছে। তবে এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে দেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার আকস্মিকতায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।