নিপা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপক সাফল্যে দরাজ সার্টিফিকেট আইসিএমআর প্রধানের
February 15, 20265:42 am

কলকাতায় এসে নিপা ভাইরাস প্রতিরোধে রাজ্য সরকারের তৎপরতার ভূয়সী প্রশংসা করলেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল রাজীব বহেল। বেলেঘাটায় ওরাল ডিহাইড্রেশন থেরাপির (ORS) জনক চিকিৎসক দিলীপ মহনালবিশের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান যে, কেন্দ্র ও রাজ্যের যৌথ সমন্বয়ে বাংলা যে মডেল তৈরি করেছে তা অত্যন্ত কার্যকর।
ডিজি রাজীব বহেল স্পষ্ট জানিয়েছেন, নিপা সংক্রমণের আশঙ্কায় পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কেন্দ্রীয় গাইডলাইন মেনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে, তা এক কথায় অসাধারণ। মূলত জনস্বাস্থ্য রক্ষায় রাজ্যের এই সক্রিয় ভূমিকা এখন অন্য রাজ্যগুলির কাছেও উদাহরণ হয়ে উঠতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।