কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে অপরাজেয় ভারত কি বজায় রাখবে তাদের দাপট

টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের রেকর্ড অত্যন্ত ঈর্ষণীয়, যেখানে বিগত ১৫টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে নীল বাহিনী। বিশেষ করে এই মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ভারত এখন পর্যন্ত অপরাজিত। পরিসংখ্যান অনুযায়ী, এই ভেন্যুতে খেলা ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই জয় এসেছে ভারতের পকেটে। প্রতিবেশী দেশে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দলই ভারতকে কুড়ি ওভারের ফরম্যাটে হারাতে পারেনি।
অধিনায়ক সূর্যকুমার যাদবের সামনে এখন বড় চ্যালেঞ্জ টস ভাগ্য এবং পিচের আচরণ। চলতি বিশ্বকাপে এই মাঠে রান তাড়া করা দলগুলো পরাজয়ের সম্মুখীন হওয়ায় টস জিতে ব্যাটিং নেওয়াই হতে পারে রণকৌশল। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে। রবিবারের এই হাই-ভোল্টেজ ম্যাচে জয় পেলে গ্রুপের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করবে ভারত। ২২ গজের এই লড়াইয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়াই এখন ভারতীয় শিবিরের মূল লক্ষ্য।