পাকিস্তান কি পারবে ভারতের আধিপত্য রুখতে, মহারণের আগে সৌরভের বড় বয়ান

পাকিস্তান কি পারবে ভারতের আধিপত্য রুখতে, মহারণের আগে সৌরভের বড় বয়ান

রবিবার হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দীর্ঘ টালবাহানার পর পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রশংসা করেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি জানান, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে হলে পাকিস্তানকে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।

পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দেশের আটবারের লড়াইয়ে ছয়বারই জিতেছে ভারত। সৌরভের মতে, এবারের বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকছে এবং ভারত-পাকিস্তান ম্যাচটি টুর্নামেন্টের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেবে। ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছেন কালকের এই ব্লকবাস্টার লড়াইয়ের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *