নির্বাচনী বন্ডের বিপুল অনুদানে একচ্ছত্র আধিপত্য বজায় রাখল বিজেপি
February 14, 20268:47 pm

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ২০২৪-২৫ অর্থবর্ষে ইলেক্টোরাল ট্রাস্টের প্রাপ্ত ৩৮২৬ কোটি টাকার সিংহভাগই গিয়েছে বিজেপির ঝুলিতে। মোট অনুদানের ৮২ শতাংশ অর্থাৎ প্রায় ৩১৫৭ কোটি টাকা পেয়েছে কেন্দ্রীয় শাসক দল। করপোরেট ও ব্যক্তিগত অনুদানের এই বিশাল অঙ্কের তালিকায় বিজেপি সবার উপরে অবস্থান করছে।
এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। কংগ্রেস পেয়েছে প্রায় ২৯৮ কোটি টাকা এবং তৃণমূলের ঝুলিতে এসেছে ১০২ কোটি টাকা। প্রুডেন্ট ও প্রগ্রেসিভ ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে আসা এই অনুদানের বড় অংশই দিয়েছে দেশের নামী করপোরেট সংস্থাগুলো।