বিয়ের আগেই প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিষপান করে আত্মঘাতী যুগল

বিয়ের আগেই প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিষপান করে আত্মঘাতী যুগল

উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভালোবাসার সপ্তাহে এক মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল চাঙ্গা চাঁদপুর এলাকা। পরিবারের অমতে প্রেমিকের মৃত্যুশোক সইতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল এক নাবালিকাও। নাবালিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় গত বুধবার রাতে তারা বিষপান করে। প্রেমিক বৃহস্পতিবার মারা গেলেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে প্রাণ হারায় ওই কিশোরী।

পুলিশ জানিয়েছে, বিয়ের আগের রাতে ফাঁকা মাঠে দেখা করে সিঁদুরদানের মাধ্যমে নিজেদের স্বীকৃতি দিয়েছিল এই যুগল। এরপরই তারা চরম পথ বেছে নেয়। প্রেমিকের পরিবারের পক্ষ থেকে নাবালিকার বাড়ির লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *