বালুরঘাটে উত্তর পূর্ব ভারতের বাঁশ ও বেত শিল্পের মহোৎসব শুরু হলো

বালুরঘাটে উত্তর পূর্ব ভারতের বাঁশ ও বেত শিল্পের মহোৎসব শুরু হলো

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাটের ফেন্স ইউনিয়ন ময়দানে শুরু হয়েছে উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের বিশেষ স্বদেশী মেলা। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মেলায় আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও সিকিমসহ বিভিন্ন রাজ্যের বাঁশ ও বেত শিল্পের প্রদর্শনী ও বিপণন চলছে। হস্তশিল্পের পাশাপাশি এখানে আগ্রহীদের জন্য বিশেষ প্রশিক্ষণের সুবিধাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করে অয়েল ইন্ডিয়া কর্পোরেশন। মেলা প্রাঙ্গণে প্রায় ৪০০ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে ট্রাইসাইকেল, ব্যাটারি চালিত যান ও শ্রবণ যন্ত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। উত্তর-পূর্ব ভারতের কৃষ্টি ও জনসেবার এই মেলবন্ধন স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *