বৈদ্যবাটিতে তৃণমূল কাউন্সিলরের মারে বিজেপি কর্মীর নাক ফাটল নাকি নেপথ্যে দেওয়াল দখল নিয়ে সংঘাত

বৈদ্যবাটিতে তৃণমূল কাউন্সিলরের মারে বিজেপি কর্মীর নাক ফাটল নাকি নেপথ্যে দেওয়াল দখল নিয়ে সংঘাত

হুগলির বৈদ্যবাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। অভিযোগ, একটি রাসায়নিক কারখানার ধোঁয়া নির্গমন খতিয়ে দেখতে গেলে বিজেপি কর্মীদের ওপর চড়াও হন তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল ও তাঁর অনুগামীরা। এই হাতাহাতিতে এক বিজেপি কর্মীর নাক ফেটে যায় এবং তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি গেরুয়া শিবিরের পক্ষ থেকে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

পাল্টা অভিযোগে তৃণমূল কাউন্সিলর দাবি করেছেন, তাঁদের সাংসদের নামে লেখা দেওয়াল দখল করে পোস্টার মারছিল বিজেপি কর্মীরা। বাধা দিতে গেলেই ঝামেলার সূত্রপাত হয় এবং কোনো মারধরের ঘটনা ঘটেনি। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে শেওড়াফুলি এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং ইতিমত্যেই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *