বিবাদে ববি
February 15, 20265:25 am

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-র সেটে সৃজনশীল মতপার্থক্য নিয়ে বিবাদে জড়ান আলিয়া ভাট ও ববি দেওল। সূত্রের খবর, শ্যুটিং চলাকালীন আলিয়ার দেওয়া কিছু পরামর্শ পছন্দ না হওয়ায় ক্ষুব্ধ হন ববি, যা বাগবিতণ্ডার রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে খোদ প্রযোজক আদিত্য চোপড়াকে মধ্যস্থতা করতে হয়। তবে মনোমালিন্য মিটিয়ে দুজনেই ফের শ্যুটিংয়ে মনোনিবেশ করেছেন। ছবিতে আলিয়ার মেন্টর হিসেবে দেখা যাবে ববিকে।