আজীবন নয় মাত্র পাঁচ বছরের জন্য মিলবে বেকার ভাতা, জারি হলো নবান্নর কড়া নির্দেশিকা

আজীবন নয় মাত্র পাঁচ বছরের জন্য মিলবে বেকার ভাতা, জারি হলো নবান্নর কড়া নির্দেশিকা

রাজ্য সরকারের যুব সাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। তথাকথিত এই বেকার ভাতা ২০ বছর নয় বরং সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে। ২১ থেকে ৪০ বছর বয়সী যোগ্য আবেদনকারীরা মাসে ১,৫০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তবে ৫ বছরের আগেই চাকরি বা অন্য সরকারি প্রকল্পের সুবিধা পেলে এই ভাতা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে।

আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। বিধানসভা ভিত্তিক ক্যাম্প বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করে আধার ও ব্যাঙ্ক ডিটেইলসসহ জমা দিতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতি বছর ‘লাইভ স্ট্যাটাস’ আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় বন্ধ হতে পারে আর্থিক সহায়তা। ভুল তথ্য দিলে বা জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করলে আবেদন বাতিল হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *