বরানগরে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

বরানগরে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

উত্তর ২৪ পরগনার বরানগরে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক লক্ষ টাকা তোলা না দেওয়ায় শুক্রবার রাতে ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে চড়াও হয় একদল যুবক। আক্রান্ত ব্যবসায়ী ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর রাউত। তাঁর দাবি, কাজ সংক্রান্ত বিবাদের জেরে তাঁকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা সজল ঘোষ সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে শেয়ার করে শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *