ভ্যালেন্টাইনস ডে-তে কেরালা ব্লাস্টার্সকে উড়িয়ে আইএসএলে মোহনবাগানের রাজকীয় জয়
February 15, 20267:29 am

যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধে জেমি ম্যাকলারেনের গোলে সবুজ-মেরুন ব্রিগেড এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান টম অলরেড। দিমিত্রি পেত্রাতোস ও রবসনের আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত দিশেহারা দেখিয়েছে কেরালা রক্ষণকে।
অধিনায়ক শুভাশিস বোসের বদলে অময় রানায়ডের অভিষেক এবং সাহাল আব্দুল সামাদদের দাপুটে পারফরম্যান্স বাগান সমর্থকদের মনে বাড়তি আনন্দ জুগিয়েছে। রক্ষণে মেহতাব সিং ও আলবার্তো রদ্রিগেজ নিঁখুত দেওয়াল তুলে কেরালাকে গোলবঞ্চিত রাখেন। ভ্যালেন্টাইনস ডে-র সন্ধ্যায় এই দাপুটে জয় দিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠার লড়াই শুরু করল লোবেরার ছাত্ররা।