ভোটের আগে তামিলনাড়ুর মহিলাদের অ্যাকাউন্টে হঠাৎ কেন পৌঁছাল ৫ গুণ টাকা

ভোটের আগে তামিলনাড়ুর মহিলাদের অ্যাকাউন্টে হঠাৎ কেন পৌঁছাল ৫ গুণ টাকা

তামিলনাড়ুতে বাজেট পেশের আগেই বড় চমক দিল স্ট্যালিন সরকার। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলারা মাসিক ১০০০ টাকার বদলে একলপ্তে ৫০০০ টাকা অ্যাকাউন্টে পেয়ে রীতিমতো অবাক। মূলত গ্রীষ্মকালীন প্যাকেজ এবং আগামী দুই মাসের অগ্রিম ভাতা মিলিয়েই এই বিপুল পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের মুখে সরকারের এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ভোটারদের মন জয় করতেই এই কৌশলী চাল। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী কিস্তির টাকা মে মাসে ভোটের ফল প্রকাশের পরেই মিলবে। ক্ষমতায় ফিরলে ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছে শাসকদল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *