ভারত বনাম পাকিস্তান মহারণে কি ভিলেন হবে বৃষ্টি?
February 15, 20268:10 am

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের ওপর বৃষ্টির কালো মেঘ ঘনীভূত হচ্ছে। কলম্বোয় শনিবার রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের সময়েও বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশের বেশি। মাঠ জলমগ্ন হয়ে পড়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
এই মেগা ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টির কারণে খেলা বাতিল হলে উভয় দলই এক পয়েন্ট করে ভাগ করে নেবে। বর্তমানে দুই দলই গ্রুপ তালিকায় শীর্ষস্থানে থাকলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে ভারত। সমর্থকদের নজর এখন কলম্বোর আকাশের দিকে।