ভারত চিন নাকি পাকিস্তান? কার দিকে ঝুঁকবে বাংলাদেশ জানালেন তারেক রহমান
February 15, 20268:32 am

নির্বাচনে ২১২টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর বাংলাদেশের বিদেশনীতি নিয়ে বড় ঘোষণা দিলেন বিএনপি নেতা তারেক রহমান। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে তিনি স্পষ্ট জানান যে নতুন সরকার কোনো নির্দিষ্ট দেশের প্রতি পক্ষপাতিত্ব করবে না। রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিশাল জয়ের পর তারেক রহমান ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে অটল থাকার বার্তা দিয়েছেন।
প্রতিবেশী ভারতসহ চিন ও পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাই হবে প্রধান লক্ষ্য। তিনি সাফ জানিয়েছেন যে বিদেশনীতির মূল ভিত্তি হবে জাতীয় স্বার্থ এবং কৌশলগত স্বাধীনতা। কোনো দেশকে ‘প্রভু’ হিসেবে না দেখে সবার সাথে সমদূরত্ব বজায় রেখে বাস্তববাদী কূটনীতি অনুসরণ করবে বাংলাদেশ। আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেও দেশের স্বার্থই সবার আগে প্রাধান্য পাবে।