বাড়িতে বিশাল সাপের খোলস ফেলে উধাও তরুণী, এ কি অলৌকিক ঘটনা নাকি নিখুঁত ষড়যন্ত্র
February 15, 20268:52 am

নিউজ ডেস্ক : রাতে ঘরে ঘুমোতে যাওয়া মেয়ের বদলে বিছানায় পড়ে আছে ৫ ফুট লম্বা সাপের খোলস, আর মেয়ে গায়েব! উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে, যেখানে অনেকেই একে ‘ইচ্ছাধারী নাগিন’ হওয়ার তকমা দিচ্ছেন। সাধারণ মানুষের মনে এমন অলৌকিক আশঙ্কার সৃষ্টি করে আসলে নিজের পালানোর পথ পরিষ্কার করতে চেয়েছিলেন ওই তরুণী।
তদন্তে নেমে পুলিশ দেখেছে এটি কোনো অলৌকিক বিষয় নয়, বরং প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ার এক সুপরিকল্পিত ছক। বাড়ির লোক যাতে খোঁজাখুঁজি না করে অলৌকিক ভয়ে পিছিয়ে যায়, সেজন্য আগে থেকেই সাপের স্বপ্ন দেখার গল্প সাজিয়েছিলেন তিনি। পুলিশ ফোন ট্র্যাক করে জানতে পেরেছে যে এটি একটি সাজানো ঘটনা এবং কুসংস্কার ছড়ানোর এই অপচেষ্টা রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।