এক ধাক্কায় সাড়ে ১০ হাজার কোটি পার! বকেয়া ডিএ নিয়ে নবান্নর কপালে চিন্তার ভাঁজ
February 15, 20269:32 am

সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। আদালতের সাফ কথা, ২০০৯ সালের আগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে রাজ্যকে।
শীর্ষ আদালতের এই নির্দেশের পরই নবান্নর অন্দরে শুরু হয়েছে খরচের হিসাব কষার কাজ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কেবলমাত্র এই ২৫ শতাংশ বকেয়া মেটাতেই রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হতে পারে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা। বিপুল অঙ্কের এই আর্থিক দায়ভার কীভাবে সামলানো হবে, তা নিয়েই এখন জোর চর্চা চলছে প্রশাসনিক স্তরে।