ভাইরাল হচ্ছে আপনার ফেক ছবি? নিমিষেই গুগল সার্চ থেকে ডিলিট করার জাদুকরী উপায় জেনে নিন

ভাইরাল হচ্ছে আপনার ফেক ছবি? নিমিষেই গুগল সার্চ থেকে ডিলিট করার জাদুকরী উপায় জেনে নিন

অনলাইন দুনিয়ায় এখন বড় আতঙ্ক হলো ‘ডিপফেক’। প্রযুক্তির অপব্যবহার করে অন্যের ব্যক্তিগত ছবি বা ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এই মারাত্মক সমস্যা রুখতে এবার কোমর বেঁধে নেমেছে গুগল। আপনার অজান্তেই যদি আপনার কোনো আপত্তিকর বা বিকৃত করা ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, তবে সেটি গুগল সার্চ থেকে সরিয়ে ফেলা এখন আগের চেয়ে অনেক সহজ।

গুগল সার্চ থেকে ছবি সরানোর সহজ পদ্ধতি

এখন থেকে কোনো আপত্তিকর ছবি গুগল সার্চে দেখা গেলে সেটি মুছতে আর দীর্ঘ আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। সরাসরি সার্চ রেজাল্ট থেকেই আপনি এটি সরানোর আবেদন করতে পারবেন।

  • প্রথমে যে ছবিটি সরাতে চান, তার পাশে থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।
  • সেখান থেকে ‘Remove result’ বিকল্পটি বেছে নিন।
  • এরপর ‘It shows a sexual image of me’ অপশনে ট্যাপ করুন।
  • যদি বিষয়টি কোনো অপ্রাপ্তবয়স্কর সঙ্গে যুক্ত থাকে বা অন্য কোনো সংবেদনশীল তথ্য হয়, তবে তার জন্য আলাদা বিকল্প বেছে নেওয়া যাবে।
  • সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো, একটি মাত্র আবেদনের মাধ্যমেই আপনি একসঙ্গে অনেকগুলো ছবি সরানোর অনুরোধ জানাতে পারবেন।

পুনরায় ফিরে আসা ঠেকাতে প্রোঅ্যাক্টিভ ফিল্টার

গুগল শুধু ছবি মোছার সুযোগ দিচ্ছে না, বরং সেই ছবি যাতে ভবিষ্যতে আবারও সার্চ রেজাল্টে ফিরে না আসে, তার জন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে। ইউজাররা এখন ‘প্রোঅ্যাক্টিভ ফিল্টার’ সক্রিয় করতে পারবেন। এর ফলে ভবিষ্যতে একই ধরনের কোনো আপত্তিকর ছবি বা তথ্য আপনার নামে সার্চে এলে গুগল সেটি স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে।

নজর রাখুন আপনার ব্যক্তিগত তথ্যের ওপর

গুগল অ্যাপে থাকা ‘Results about you’ ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের করা প্রতিটি আবেদনের বর্তমান অবস্থা পরীক্ষা করতে পারবেন। শুধু ছবিই নয়, এখন থেকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা অন্য কোনো ব্যক্তিগত সংবেদনশীল তথ্য গুগল সার্চে দেখা গেলে তা সরানোর আবেদনও করা যাবে। ইতিমধ্যেই বিশ্বের অধিকাংশ দেশে এই পরিষেবা চালু হয়েছে, যা সাধারণ মানুষের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এক বড় পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *