টি-২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির হানা ভেস্তে দিতে পারে মাঠের লড়াই
February 15, 202610:13 am

কলম্বোয় শনিবার রাত থেকেই শুরু হওয়া অতি বর্ষণে ভারত ও পাকিস্তানের মহারণ ঘিরে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ম্যাচের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা ৫১ থেকে ৬২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর্দ্রতা ও বৈরী আবহাওয়ার কারণে মাঠ জলমগ্ন হওয়ার আশঙ্কায় সমর্থকরা এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ালে দুই দলই পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হবে। বর্তমানে গ্রুপ তালিকায় নেট রান রেটে এগিয়ে থেকে ভারত শীর্ষে এবং পাকিস্তান দ্বিতীয় অবস্থানে রয়েছে। আম্পায়াররা ম্যাচটি আয়োজনের আপ্রাণ চেষ্টা করলেও প্রকৃতির খেয়ালই এখন নির্ধারণ করবে মাঠের ভাগ্য।