শাহরুখের কাছে নিজেকে ছোট মনে করেন হলিউডের জেসন মোমোয়া

শাহরুখের কাছে নিজেকে ছোট মনে করেন হলিউডের জেসন মোমোয়া

বলিউড বাদশা শাহরুখ খানের জাদুতে এবার বুঁদ হলেন খোদ হলিউড সুপারস্টার জেসন মোমোয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মোমোয়া জানান, শাহরুখ কেবল একজন সহকর্মী নন, বরং তাঁর অত্যন্ত প্রিয় বন্ধু।

নিজেদের রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে ‘অ্যাকোয়াম্যান’ তারকা বলেন, “আমরা স্রেফ দুজন দুজনের বন্ধু এবং একে অপরের কাজের অনুরাগী। শাহরুখ মানুষ হিসেবে দারুণ এবং অত্যন্ত ভদ্র।” তবে এখানেই থেমে থাকেননি তিনি। শাহরুখের অভিনয় দক্ষতা নিয়ে বড়সড় সার্টিফিকেট দিয়ে মোমোয়া স্বীকার করেছেন যে, “সত্যি বলতে, ও আমার চেয়ে অনেক বড় মাপের অভিনেতা এবং পারফর্মার।”

বিশ্বখ্যাত এই অ্যাকশন হিরোর মুখে শাহরুখের এমন দরাজ প্রশংসা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। হলিউড তারকার এই বিনয় এবং শাহরুখের বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রমাণ পেয়ে উচ্ছ্বসিত কিং খানের অগণিত ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *