আজ কি ভেস্তে যাবে ভারত-পাকিস্তান মহারণ? কলম্বোর আকাশ ঘিরে বাড়ছে চরম উদ্বেগ

আজ কি ভেস্তে যাবে ভারত-পাকিস্তান মহারণ? কলম্বোর আকাশ ঘিরে বাড়ছে চরম উদ্বেগ

ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ লড়াই দেখতে যখন গোটা ক্রিকেট বিশ্ব চাতক পাখির মতো চেয়ে আছে, তখনই বড়সড় দুঃসংবাদ দিচ্ছে প্রকৃতি। আজ রবিবার সন্ধ্যায় কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই মেগা ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি সারা, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

শনিবার রাত থেকেই কলম্বোর আকাশে কালো মেঘের ঘনঘটা এবং দফায় দফায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ম্যাচ চলাকালীনও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বাইশ গজের এই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই দেখার জন্য যারা মুখিয়ে আছেন, বৃষ্টির ভ্রুকুটিতে সেই অগণিত ক্রিকেটপ্রেমীদের কপালে এখন চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। শেষ পর্যন্ত মাঠের লড়াই শুরু হবে নাকি পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *