প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা নিয়ে চরম জটিলতায় তারেক রহমান
February 15, 202610:20 am

তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন এটা এখন সময়ের অপেক্ষা, কিন্তু তাঁর শপথ গ্রহণ ঘিরেই তৈরি হয়েছে এক নজিরবিহীন সাংবিধানিক সংকট। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর দেশের সংসদীয় কাঠামো কার্যত ভেঙে পড়ায় এই মূহূর্তে স্পিকার বা ডেপুটি স্পিকারের কোনো অস্তিত্ব নেই। ফলে নিয়ম অনুযায়ী কে তাঁকে শপথ পাঠ করাবেন, তা নিয়ে বড়সড় আইনি প্রশ্ন দেখা দিয়েছে।
সংসদে স্পিকারের অনুপস্থিতিতে ‘লিডার অফ দ্য হাউস’ হিসেবে শপথ নেওয়ার প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ থমকে আছে। বর্তমান পরিস্থিতিতে কোনো সাংবিধানিক অভিভাবক না থাকায় জল্পনা তুঙ্গে। তবে সূত্রের খবর, এই জটিলতা কাটাতে শেষ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের হাতেই ন্যস্ত হতে পারে তারেক রহমানের শপথ পাঠ করানোর দায়িত্ব। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, এই আইনি জট কাটিয়ে কবে নাগাদ চূড়ান্ত হবে শপথের দিনক্ষণ?