মার্চের আগেই কি বিদায় নিচ্ছে শীত ওষ্ঠাগত হবে প্রাণ জানালো আবহাওয়া দপ্তর
February 15, 202610:30 am

রাজ্যে শীতের আমেজ কাটিয়ে এবার গরম পড়ার পালা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ চড়চড় করে বাড়বে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দার্জিলিং জেলায় হালকা কুয়াশার দেখা মিলতে পারে।
অন্যদিকে, বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে সরাসরি কোনো দুর্যোগের পূর্বাভাস না থাকলেও আবহাওয়া পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। শিবরাত্রির পুণ্যতিথিতেও আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।