কমিশনের নির্দেশ অমান্য! কেন ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ দিতে তলব নন্দিনী চক্রবর্তী?

কমিশনের নির্দেশ অমান্য! কেন ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ দিতে তলব নন্দিনী চক্রবর্তী?

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসনের গাফিলতিতে ক্ষুব্ধ হয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছে। এর আগে দেওয়া পাঁচটি নির্দেশ কেন কার্যকর হয়নি, তা নিয়ে কমিশন তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কেন এখনও এফআইআর করা হয়নি, সেই প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বসিরহাটের বিডিও-র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যসচিবের কাছ থেকে স্পষ্ট আশ্বাস চেয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *