সিপি সুপ্রতিম সরকারের ঝটিকা সফরের দিনেই কলকাতা পুলিশের বড় সাফল্য

সিপি সুপ্রতিম সরকারের ঝটিকা সফরের দিনেই কলকাতা পুলিশের বড় সাফল্য

কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের ‘সারপ্রাইজ ভিজিট’ বা ঝটিকা সফরের দিনেই শহরের পৃথক দুটি চুরির ঘটনায় গ্রেফতার হলেন ছয় অভিযুক্ত। লালবাজারের গোয়েন্দা শাখার জালে হেস্টিংস থেকে ধরা পড়া চারজনই গুজরাতের আনন্দের বাসিন্দা। গত ১৪ জানুয়ারি জোড়াসাঁকো এলাকায় একটি চুরির ঘটনার পর থেকেই পুলিশ তাদের সন্ধান করছিল। ধৃতদের রবিবার আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে।

অন্যদিকে, গিরিশ পার্ক থানা এলাকায় এক ক্যাব চালকের সর্বস্ব চুরির অভিযোগে এন্টালির বাসিন্দা দুই যুবককে পার্ক সার্কাস থেকে গ্রেফতার করেছে পুলিশ। সিপির সাম্প্রতিক কড়া নির্দেশনার পর শনিবারই তিনি নিজে শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাস্তায় নামেন। কমিশনারের এই আচমকা পরিদর্শনের মধ্যেই পুরনো দুটি মামলার অভিযুক্তদের পাকড়াও করা লালবাজারের অপরাধ দমন শাখার বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *