পুরো হরিয়ানায় আমার আদেশ চলে, মহিলা ডিএসপিকে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি মন্ত্রী

পুরো হরিয়ানায় আমার আদেশ চলে, মহিলা ডিএসপিকে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি মন্ত্রী

হরিয়ানার শক্তি ও পরিবহন মন্ত্রী অনিল ভিজ এবং কাইথালের মহিলা ডিএসপি উপাসনার উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি জমি সংক্রান্ত মামলায় এএসআই-কে সাসপেন্ড করার নির্দেশ অমান্য করায় ক্ষিপ্ত হন মন্ত্রী। নিজের ক্ষমতা জাহির করে তিনি নারী পুলিশ অফিসারকে সাফ জানান যে তার নির্দেশ গোটা রাজ্যে কার্যকর হয়।

আইনি সীমাবদ্ধতার কারণে ডিএসপি তাৎক্ষণিক সাসপেনশন কার্যকর করতে আসাম্মতি জানালে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। মন্ত্রী তাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং লিখিতভাবে ডিজিপি-কে জানানোর আদেশ দেন। শেষ পর্যন্ত কাইথালের ডেপুটি কমিশনারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মন্ত্রীর এই উদ্ধত আচরণ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *