মার্চের ব্রিগেডে মোদী বনাম তৃণমূল, দোলের পরেই বঙ্গ বিজেপির মেগা রথযাত্রা

মার্চের ব্রিগেডে মোদী বনাম তৃণমূল, দোলের পরেই বঙ্গ বিজেপির মেগা রথযাত্রা

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মার্চ মাসে ব্রিগেডে বিশাল সমাবেশের পরিকল্পনা করছে বঙ্গ বিজেপি। এই মেগা কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডকে সফল করতে দোলের পরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করবে গেরুয়া শিবির, যা শেষমেশ কলকাতায় এসে মিলিত হবে।

একইসঙ্গে শিলিগুড়িতেও প্রধানমন্ত্রীর বড় জনসভার প্রস্তুতি চলছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চলতি মাসেই জেলাগুলি থেকে নাম সংগ্রহ করে দিল্লিতে পাঠানো হবে। সল্টলেকের কোর কমিটির বৈঠকে রথযাত্রা ও ব্রিগেড সমাবেশের নীল নকশা তৈরি করেছেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *