ছেলের বিয়েতে বুলেটে চেপে দুর্ধর্ষ এন্ট্রি নিলেন শ্বশুর, আর তা দেখে থমকে গেলেন খোদ পুত্রবধূ

ছেলের বিয়েতে বুলেটে চেপে দুর্ধর্ষ এন্ট্রি নিলেন শ্বশুর, আর তা দেখে থমকে গেলেন খোদ পুত্রবধূ

ছেলের বিয়ের আসরে প্রথা ভেঙে একেবারে সিনেমার নায়কের কায়দায় ধরা দিলেন এক প্রৌঢ়। দামি বুলেটে চেপে ‘ধুরন্ধর’ ছবির মিউজিকের তালে নাচতে নাচতে মণ্ডপে প্রবেশ করেন তিনি। খোলা মাঠের মাঝখানে তৈরি করা বিয়ের মঞ্চে শ্বশুরের এমন ‘রকস্টার’ অবতার দেখে তাজ্জব হয়ে যান খোদ পুত্রবধূ। নিমন্ত্রিত অতিথিরাও প্রৌঢ়ের এই অদম্য উৎসাহ ও স্টাইল দেখে রীতিমতো অবাক হয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, বুলেটের পেছনে পাত্র উঠে বসলে আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। নববধূর উচ্ছ্বাস এবং নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই চিরতরুণ বাবা। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটি এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রৌঢ়ের এমন রাজকীয় প্রবেশ এবং প্রাণবন্ত মেজাজ মন জয় করে নিয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *