রাশিয়ার বিশাল তেল সাম্রাজ্য দখলে ট্রাম্পের দেশ, লুকুয়েলের সম্পদ কিনতে মরিয়া মার্কিন সংস্থা

রাশিয়ার বিশাল তেল সাম্রাজ্য দখলে ট্রাম্পের দেশ, লুকুয়েলের সম্পদ কিনতে মরিয়া মার্কিন সংস্থা

ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল সংস্থা লুকুয়েলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিপাকে ফেলেছে মস্কোকে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে লুকুয়েলের প্রায় ২২০০ কোটি ডলারের বিদেশি সম্পদ হস্তগত করতে ময়দানে নেমেছে আমেরিকার প্রভাবশালী বিনিয়োগকারী সংস্থা কার্লাইল গ্রুপ। গত বছর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞার পর এবার ট্রাম্প প্রশাসনের মর্জির ওপর ঝুলে আছে এই মেগা ডিলের ভবিষ্যৎ।

হোয়াইট হাউসের সবুজ সংকেত মিললে লুকুয়েল তাদের আন্তর্জাতিক পোর্টফোলিও মার্কিন সংস্থার হাতে তুলে দিতে বাধ্য হবে। তবে শর্ত অনুযায়ী, বিক্রয়লব্ধ অর্থ একটি বিশেষ অ্যাকাউন্টে জমা থাকবে যা নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত রুশ সংস্থাটি ব্যবহার করতে পারবে না। নিজের তৈরি করা আইনের প্যাঁচে ফেলে শত্রু দেশের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার এই কৌশলী পদক্ষেপে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *