আমেরিকায় রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার, ৬ দিন পর উদ্ধার নিথর দেহ

আমেরিকায় রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার, ৬ দিন পর উদ্ধার নিথর দেহ

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়ার রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মুলুকে। গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল তাঁর নিথর দেহ। মেধাবী এই ছাত্রের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে দানা বাঁধছে গভীর রহস্য।

সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস সাকেতের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে দূতাবাস জানিয়েছে, সাকেতের দেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে। ঠিক কী কারণে এই অকাল মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। বিদেশের মাটিতে ফের এক ভারতীয় পড়ুয়ার এমন মর্মান্তিক পরিণতিতে উদ্বেগ বাড়ছে প্রবাসী ভারতীয়দের মনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *