২০২৫ সালে বাজিমাত করল ভারতীয় পাসপোর্ট, তবে খুশির খবরেও মিশে আছে বড় দুশ্চিন্তা

২০২৫ সালে বাজিমাত করল ভারতীয় পাসপোর্ট, তবে খুশির খবরেও মিশে আছে বড় দুশ্চিন্তা

শক্তিশালী পাসপোর্টের বিশ্বতালিকায় এক লাফে অনেকটা এগিয়ে গেল ভারত। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গত বছর যে ভারতীয় পাসপোর্ট তালিকার ৮৫ নম্বর স্থানে ছিল, ২০২৫ সালে তা দশ ধাপ উপরে উঠে ৭৫ নম্বরে জায়গা করে নিয়েছে।

ভারতীয় নাগরিকদের জন্য এই খবরটি অত্যন্ত গর্বের হলেও রিপোর্টের একটি অংশ কিছুটা মন খারাপ করতে পারে ভ্রমণপিপাসুদের। পাসপোর্টের র‍্যাঙ্কিং বাড়লেও ভিসামুক্ত ভ্রমণের ক্ষেত্রে সুযোগ কিছুটা কমেছে। আগে ভারতের নাগরিকরা বেশ কিছু দেশে আগে থেকে ভিসা না নিয়েই ভ্রমণ করতে পারতেন, তবে নতুন তালিকা অনুযায়ী সেই তালিকা থেকে দুটি দেশের নাম বাদ পড়েছে।

বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৫৬টি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই বা ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধায় ভ্রমণ করতে পারবেন। বিশ্বমঞ্চে ভারতীয় পাসপোর্টের এই উত্থানকে আন্তর্জাতিক কূটনীতি ও ক্রমবর্ধমান প্রভাবের বড় জয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *