ভ্যালেন্টাইন ডে-তে নয়ডায় রক্তস্নাত প্রেম গাথা! গাড়ির ভেতর মিলল যুগলের ঝাঁঝরা দেহ

ভ্যালেন্টাইন ডে-তে নয়ডায় রক্তস্নাত প্রেম গাথা! গাড়ির ভেতর মিলল যুগলের ঝাঁঝরা দেহ

ভালোবাসার দিনেই বিষাদ নেমে এল দিল্লির সুমিত এবং নয়ডার রেখার জীবনে। শনিবার দুপুরে নয়ডার সেক্টর ৩৯ এলাকায় একটি বন্ধ গাড়ির ভেতর থেকে এই যুগলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহভাজন গাড়ির দরজা ভেঙে পুলিশ যখন ভেতরে ঢোকে, তখন তারা দেখে দুজনেই গুলিতে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গাড়িটি ভেতর থেকে লক করা ছিল, যা দেখে তদন্তকারীদের অনুমান— সুমিত প্রথমে রেখাকে গুলি করেন এবং এরপর নিজেই নিজের জীবন শেষ করে দেন। মৃত সুমিত দিল্লির বাসিন্দা এবং রেখা নয়ডার স্থানীয় মেয়ে। শুক্রবার থেকেই তারা নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ইতিমদধ্যেই মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি প্রেমঘটিত কোনো টানাপোড়েনের জেরে ‘মার্ডার-কাম-সুইসাইড’ কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় এমন হাড়হিম করা ঘটনায় গোটা নয়ডা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *