মহারণের কাউন্টডাউন শুরু! ভারত–পাক ম্যাচে এখন কী হচ্ছে জানেন?
February 15, 202612:02 pm

২০২৬ টি-২০ বিশ্বকাপে আজ কলম্বোয় মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে বৃষ্টির ভ্রুকুটি চিন্তায় রেখেছে ক্রিকেট ভক্তদের। ম্যাচ ভেস্তে গেলে সুপার এইটের সমীকরণ জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিসংখ্যানের বিচারে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পাল্লা যথেষ্ট ভারী। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল তাদের জয়ের ধারা বজায় রাখতে মরিয়া। গত এশিয়া কাপের তিন সাক্ষাতেই জয় পেয়েছিল ভারত, আজও সেই সাফল্যের পুনরাবৃত্তি দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।