বিয়ের পিঁড়িতে হানিয়া আমির ও আসিফ আজহার? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

বিয়ের পিঁড়িতে হানিয়া আমির ও আসিফ আজহার? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

বিচ্ছেদ না হলে হয়তো এত দিনে চার হাত এক হয়ে যেত। কিন্তু সম্পর্কের টানাপোড়েন ছাপিয়ে আবারও কি কাছাকাছি আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও জনপ্রিয় গায়ক আসিফ আজহার? সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। যেখানে দুজনকে বিয়ের সাজে নাচতে দেখা গেছে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে। নেটিজেনদের একাংশ মনে করছেন, গোপনে হয়তো ‘নিকা’ সেরেই ফেলেছেন এই চর্চিত জুটি। আবার অনেকের ধারণা, চলতি রমজান মাসেই হয়তো বড় কোনো সুখবর দেবেন তাঁরা।

তবে ঘটনার গভীরে যেতেই বেরিয়ে এলো আসল সত্য। জানা গেছে, সম্প্রতি ছিল হানিয়া আমিরের জন্মদিন। আর সেই জন্মদিনের অনুষ্ঠানের থিম ছিল ‘শাদি’ বা বিয়ে। মূলত ভক্তদের মনে কৌতূহল বাড়াতেই নাকি এমন বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। আসিফ আজহারের সঙ্গে তাঁর এই রসায়ন কি কেবলই বন্ধুত্বের নাকি পুরনো প্রেম নতুন করে দানা বাঁধছে, তা নিয়ে এখন সরগরম গ্ল্যামার জগত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *