বিস্ফোরক শুভেন্দু এবার মুখ্যমন্ত্রীর যুবশ্রী প্রকল্পকে ভাঁওতা বলে তোপ দাগলেন

বিস্ফোরক শুভেন্দু এবার মুখ্যমন্ত্রীর যুবশ্রী প্রকল্পকে ভাঁওতা বলে তোপ দাগলেন

রাজ্যের বেকারত্ব ও শিল্পায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, রাজ্যে বর্তমানে ২ কোটি ১৫ লক্ষ বেকার রয়েছেন এবং প্রায় ১ কোটি মানুষ কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন। ২০১৩ সালের ‘যুবশ্রী’ প্রকল্পের ১৭ লক্ষ আবেদনকারীর বর্তমান অবস্থা জানতে চেয়ে তিনি সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

শুভেন্দুর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সরকারি পদ বিলুপ্ত করে যুব সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি জানান, রাজ্যে প্রায় ১০ লক্ষ শূন্যপদ থাকলেও নিয়োগ থমকে আছে। নারী সুরক্ষা ও আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়ে তিনি দাবি করেন, আর্থিক ভাতার বদলে মহিলারা নিরাপত্তা চান। পরিশেষে, কর্মসংস্থানের স্থায়ী সমাধানের জন্য তিনি যুব সমাজকে বিজেপি যুব মোর্চার ক্যাম্পে যোগ দেওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *