শুভেন্দুর উল্টো পথে হেঁটে সংখ্যালঘুদের হাতে তরোয়ালের বদলে কলম তুলে দেওয়ার ডাক দিলেন শমীক

শুভেন্দুর উল্টো পথে হেঁটে সংখ্যালঘুদের হাতে তরোয়ালের বদলে কলম তুলে দেওয়ার ডাক দিলেন শমীক

বিজেপির অন্দরে সংখ্যালঘু নীতি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কট্টর অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা গেল রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। সংখ্যালঘু মোর্চার সম্মেলনে তিনি স্পষ্ট জানান, মুসলিমদের সঙ্গে দূরত্ব নয় বরং তাঁদের কাছে পৌঁছনোই দলের লক্ষ্য। যারা হাতে অস্ত্র নিয়ে ঘোরে, তাঁদের থেকে তা কেড়ে নিয়ে বই ও কলম তুলে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

এই সম্মেলনে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি বিজেপির বিরুদ্ধে মুসলিমদের ভুল বোঝাচ্ছে, তবে দল কোনো বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। একইসঙ্গে সিপিএম নেতা মহম্মদ সেলিমের সাথে তৃণমূল বিধায়কের গোপন আঁতাতের দাবি তুলে তিনি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *