বেলেঘাটায় প্রোমোটিং নিয়ে দাদাগিরি ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা

বেলেঘাটায় প্রোমোটিং নিয়ে দাদাগিরি ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা

তৃণমূল নেতা রাজু নস্করকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ। শনিবার বিকেলে ইএম বাইপাসের অভিষিক্তা মোড়ের কাছ থেকে তাঁকে আটক করা হয়। বেলেঘাটার বাসিন্দা সুকমল দেবনাথের অভিযোগ, পুরনো বাড়ি খালি করে প্রোমোটিং করার জন্য রাজু ও তাঁর দলবল তাঁকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও খুনের হুমকি দেয়।

আক্রান্ত সুকমল জানান, দীর্ঘদিনের ভিটে ছাড়তে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি তাঁকে অপহরণ করে হেনস্থা করা হয়। প্রথমে দায় অস্বীকার করলেও তদন্তে নেমে পুলিশ রাজুর বিরুদ্ধে নির্দিষ্ট প্রমাণ পায়। পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এই গ্রেফতারির খবর নিশ্চিত করেছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের এই অভিযোগে বর্তমানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *