রাহার জন্মদিনে কি বক্স অফিসে ঝড় তুলবেন রণবীর কাপুর
February 15, 20262:18 pm

রণবীর কাপুর সোশ্যাল মিডিয়ায় সরাসরি সক্রিয় না হলেও সম্প্রতি একটি লাইভ সেশনে নিজের কেরিয়ার ও পরিশ্রম নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, গত তিন বছর ধরে তিনি হাড়ভাঙা খাটুনি খাটছেন। তবে ছবি মুক্তি পেতে কেন দেরি হয় সেই প্রসঙ্গে মজার ছলে একে নিজের ‘দুর্ভাগ্য’ বলে অভিহিত করেছেন অভিনেতা।
বর্তমানে রণবীরের লক্ষ্য নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ যা চলতি বছর দীপাবলিতে অর্থাৎ মেয়ে রাহার জন্মদিনে মুক্তি পেতে পারে। সাই পল্লবী ও সানি দেওল অভিনীত এই মেগা প্রজেক্টটি নিয়ে দারুণ আশাবাদী তিনি। এছাড়া সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি নিয়েও ব্যস্ততা তুঙ্গে এই তারকার।