ভেস্তে যাবে কি ভারত পাকিস্তান মহারণ! কলম্বোয় বৃষ্টির চোখরাঙানিতে চিন্তায় ক্রিকেট বিশ্ব

ভেস্তে যাবে কি ভারত পাকিস্তান মহারণ! কলম্বোয় বৃষ্টির চোখরাঙানিতে চিন্তায় ক্রিকেট বিশ্ব

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে চরম উত্তেজনা থাকলেও বৃষ্টির পূর্বাভাস সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রেকর্ড বরাবরই উজ্জ্বল, তবে আবহাওয়ার খামখেয়ালিপনায় ম্যাচ ভেস্তে গেলে সুপার এইটের সমীকরণ জটিল হতে পারে।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে শক্তিশালী ভারতীয় দল জয়ের ধারা বজায় রাখতে মরিয়া। অন্যদিকে সালমান আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তানও জয়ের লক্ষ্যে মাঠে নামবে। গত বছর এশিয়া কাপে টানা তিনবার হারের বদলা নিতে চাইবে তারা। বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলেও কলম্বোর চমৎকার ড্রেনেজ ব্যবস্থার ওপর ভরসা রাখছেন আয়োজকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *