১৫০০ টাকার মাসিক ভাতা পেতে আজই করুন আবেদন আর জানুন আবেদনের সব খুঁটিনাটি

রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উপহার ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া আজ রবিবার থেকেই শুরু হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন জমা নেওয়া যাবে। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা না পাওয়া প্রার্থীরাই এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
অনলাইনের জটিলতা এড়াতে এবার অফলাইনেই ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ‘দুয়ারে সরকার’-এর ধাঁচে বিশেষ শিবির তৈরি করা হচ্ছে। আবেদনকারীকে আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ছবি ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে সংশ্লিষ্ট ক্যাম্পে উপস্থিত হতে হবে। এছাড়া নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। চাকরিরত না হওয়া পর্যন্ত আগামী পাঁচ বছর এই সুবিধা বজায় থাকবে বলে জানানো হয়েছে।